সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটমোহরের হান্ডিয়ালে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ ছহির উদ্দিন স্বপন।

জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন- হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকিরুল ইসলাম।
জানাজা নামাজে ইমামতি করেন মাওঃ মোঃ ছাইফুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।