বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় সাংবাদিক পরিবারের বসতবাড়ি দখলের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের সলঙ্গায় সাংবাদিক পরিবারের বসতবাড়ী জোর পূর্বক  দখলের পায়তারা করছে ভুমিদস্যু মর্তুজা ও গোলাম মোস্তফা গংয়েরা। থানায় সাধারণ ডায়রী করায় ক্ষিপ্ত হয়ে এসব ভূমিগ্রাসীরা।সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির রানীনগর গ্রামের সাংবাদিক পরিবারের  উপর এমন সন্ত্রাসী হামলা চালায় তারা।এ বিষয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
এর আগে গত ৩ ডিসেম্বর জোরপূর্বক  বসতবাড়ী দখলের চেষ্টায় সলঙ্গা থানায়  সাধারণ ডায়রী এবং ৮ ডিসেম্বর আরও একটি লিখিত অভিযোগও দায়ের করেন সাংবাদিক সাঈম সরকার। ভুক্ত ভোগী সাংবাদিক সাঈম সরকার জানায়,আমার প্রতিবেশী একই গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ৪ সন্তান আমাদের বসতবাড়ী বেআইনি ভাবে  জোরপূর্বক দখলের চেষ্টায় বেপরোয়া হয়ে উঠে। এমনকি আমাকে সমাজে হেয় করতে আমার বিরুদ্ধে কুরুচিপুর্ণ ও মিথ্যা অপবাদ চালিয়ে আসছে। শুধু তাই নয়,আমার ১০ বছরের শিশু কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রীকে প্রতিদিন রাস্তাঘাটে ও স্কুলে যাবার পথে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও আজে বাজে কথা বলে আসছে মর্তুজা বাহিনী। সন্ত্রাসী বাহিনী সম্প্রতি আমার বাড়ীর ভিতরে প্রবেশ পুর্বক বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয়ায় আমার স্কুল পড়ুয়া মেয়ে ও স্ত্রী ভয়ে ঘর থেকে বের হতে আশঙ্কাবোধ করছে।এমন অবস্থায় আমার মেয়ের বার্ষিক পরীক্ষায় তারা বাধা হয়ে দাঁড়ায়।তিনি আরও বলেন ,আমার বাবার মৃত্যুর পর হতে বাবার ক্রয়কৃত সম্পতি জবর দখলের চেষ্টা করে আসছে।এরই ধারাবাহিকতায় গত ২০১৩ সালে হত্যার উদ্দেশ্যে আমাদের স্বপরিবারের উপর  অতর্কিতভাবে হামলা চালায় এবং পরিবারের অনেককেই আহত করে।ঐ সময় থানায় মামলা দায়ের করলে রহস্যজনক কারণে তারা মামলা থেকে অব্যাহতি পায়। পরে জমিজমা নিয়ে আরেকটি মামলা হয় আদালতে।সে মামলায় আমাদের পক্ষে রায় দেন বিজ্ঞ  বিচারক ।উক্ত রায়কে অমান্য করে প্রতিপক্ষরা উচ্চ আদালতে রিভিশন মামলা দায়ের করলে সেখানেও সাংবাদিক পরিবারের পক্ষে রায় হয়। শুধু তাই নয়,স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যানের গ্রাম্য আদালতেও ভক্ত ভোগী পরিবারের পক্ষে রায় গ্রাম আদালতের বিচারক।যা ক্রয় সুত্রে,১৯৯২সাল হতে অদ্যাবধি নামজারি ও খাজনা সম্পন্ন রয়েছে। এহেনও অবস্থায় আবারো তারা বাড়ি ও জমি দখলের পায়তারায় লিপ্ত আছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেছে।সলঙ্গা থানার উপ পরিদর্শক মহিদুল ইসলাম জানান,৮ ডিসেম্বর সাঈম সরকার বাদি হয়ে করা অভিযোগটি তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।