মানিকগঞ্জ ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক এর শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে চরকাটারি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বোর্ডঘর বাজার জামে মসজিদ মাঠে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। মো.আবুল বাশার মাস্টার সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আব্দুল করিম গাজীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবুবকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ ওমর ফারুক নির্বাচন পরিচালক মানিকগঞ্জ ১,ঘিওর থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওঃ আব্দুল মান্নান , মানিকগঞ্জ জেলা সংস্কৃতি সংসদের সহকারী পরিচালক অ্যাডভোকেট এস, এম ফেরদৌস প্রমুখ। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া চান।
শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫