মানিকগঞ্জের দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ ডিসেম্বর) বাদ জুমা দৌলতপুর থানা মসজিদে জাতীয়বাদী দল-বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মুসল্লী।