বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কলেজ শিক্ষক কানাই লাল সাহার বিদায় সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
সলংগা থানার দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানাই লাল সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন এবং উপস্থাপনায় ছিলেন,বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি  মোঃ এনামুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাও: জিল্লুর রহমান। বিদায়ী সভায় বক্তারা বলেন, স্যারের শূন্যতা আর পূরণ হবার নয়। তিনি সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধে সবার কাছে অনুকরণীয় ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।শিক্ষার্থীরাও জানায়,স্যার শুধু শিক্ষকই নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর হাসিমুখ,শৃঙ্খলা আর আন্তরিকতা সারাজীবন মনে থাকবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আজকের দিনের বিদায় অনুষ্ঠান ছিল আবেগ,শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন।যেখানে একজন মহান শিক্ষকের জীবনব্যাপী অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো সবাই। পরে শিক্ষক কানাই লাল সাহাকে মাইক্রোবাসে করে রাজকীয় বিদায় জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।