সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ফারুক আহমেদের স্বাস্থ্যের অবনতি হয়ে আবারও হসপিটালে ভর্তি হয়েছেন বলে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ।পায়ের গোড়ালি ইনফেকশন ও তীব্র ব্যথায় তিনি গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালের ভর্তি হন। সেখানে স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার দেলোয়ার হোসেনের মাধ্যমে অপারেশন ও তার তত্ত্বাবধানে অনেকদিন ধরে চিকিৎসা নেন। এর পরেও তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় আবারও সুচিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গত ২৪ নভেম্বর বিকেলে ভর্তি করেন তার পরিবার। সেখানে বিভাগীয় প্রধান স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার নজিবুল্লার নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি টিম তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সাংবাদিক ফারুকের সুস্থতা কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে সভাপতি রফিকুল ইসলাম মন্টুর আয়োজনে এক বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। তার সুস্থতার জন্য সাংবাদিক ফারুক আহমেদ ও তার পরিবার সকলের কাছে দোয়া দোয়া কামনা করেন।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সাংবাদিক ফারুকের সুস্থতায় দোয়া কামনা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫