শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়পত্র বাছাই কাজে অতি গোপনীয়তা সহ বাছাইকালে প্রার্থীদের উপস্থিত না রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ফাযিল শ্রেনীর অভিভাবক সদস্য পদে ৬ হাজার ৫শত টাকা মনোনয়ন ফিস জমা দিয়ে বৈধ অভিভাবক মোঃ সোহেল মিয়া ও খোরশেদ আলম ২টি মনোনয়নপত্র ক্রয় করেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ১৮ নভেম্বর প্রার্থীদের অনুপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করেন। বুধবার (১৯ নভেম্বর) প্রতীক গ্রহনের জন্য প্রার্থীরা সহকারী কমিশনার (ভূমি) অফিসে যাবার পর সোহেল মিয়া নামক প্রার্থীকে কোন প্রতীক দেয়া হয়নি। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুল হক জানান, মোঃ সোহেল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে উক্ত বিষয়ে অধ্যক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। উক্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মনোনয়নপত্র বাতিলের বিষয়টি তিনি লিখিতভাবে অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন। প্রার্থী যুবদল নেতা সোহেল মিয়া জানান, তিনি বিগত ১ মাস ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। যথা নিয়মে টাকা জমা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করে তা যথাযথভাবে পূরন করে জমা দিয়েছি। আমার মনোনয়নপত্র বাতিল হওয়ার কোন কারণ নেই। তিনি অভিযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষ তার পছন্দের প্রার্থী আওয়ামী ওলামা লীগ নেতা মোঃ খোরশেদ আলমকে বিনা ভোটে সদস্য হওয়ার সুযোগ করে দেবার জন্য সম্পূর্ন অসৎ উদ্দেশ্য নিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন বলে জানতে পারলাম কিন্তু আমাকে কোন কাগজপত্র দেয়া হয়নি। উক্ত বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য তার ২টি মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দেয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফাযিল শ্রেনীর অভিভাবক সদস্য পদ প্রার্থী মোঃ সোহেল মিয়া বলেন, তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা না হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।