শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে পাচারের শিকার ৩০ জন কিশোর-কিশোরী বেনাপোলে হস্তান্তর 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর-কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে ‘পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ’ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসারা হলেন,আলাল মন্ডল, রমযন শেখ,ইউসুফ শেখ,রাজু শেখ,রমযান গাজী,মলাই মন্ডল, সুদিবত,নিজাম উদ্দিন, ইয়াসিন,সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন,রিফাত হাসান,আব্দুল্লা শেখ,কারিমুল খান,সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন,স্বপ্না মন্ডল, শাহিন রেজা,অহনা শেখ,রুবি সরদার,মিম খাতুন,শারমিন আলী,টুস্পা পারভিন,সাভা খান,রাবেয়া খাতুন,ঝর্না খাতুন, রুনা খাতুন,শামছুর নাহার,রাজিব ইসলাম, সবাই বিভিন্ন জেলার।
রাইট যশোরের প্রগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এ কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।