শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রথম ধাপে উপজেলার ১৫০টি অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে দুটি করে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আয় বৃদ্ধি, সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
ছাগল পেয়ে বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিনতি হাসদা বলেন, “দুটি ছাগল পেয়ে আমি খুব আনন্দিত। এগুলো লালন-পালন করে আয় করতে পারব, যা পরিবারে বড় সহায়তা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আয়বৈচিত্র্য তৈরি হবে এবং আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।