শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৫ নভেম্বর গভীর রাতে মশার কয়েলের আগুনে বাইশারী বাজারের অন্তত ৭টি দোকান পুড়ে যায়।
ঘটনার তিনদিন পর শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে  বান্দরবানের জামায়াতের আমির এস,এম আব্দুস সালাম আযাদ এবং বান্দরবান ৩০০নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা আগুনে পুড়ে যাওয়া দোকান  পরিদর্শন করেন এবং প্রত্যেককে নগদ অর্থ প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আগুনে পুড়ে গিয়ে আমার মুদি দোকান এবং গুদাম সম্পূর্ণ ছাই হয়ে যায়।
 শান্তনা দিতে জামায়াতের আগে আর কোন রাজনৈতিক দল আমাদের পাশে দাঁড়ায়নি। রাজনৈতিক দল জামায়াতের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা মুহাম্মদ রফিক বছরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ ইলিয়াছ, বাইশারী জামায়াতের আমির মোঃ ছলিম উল্লাহ, সেক্রেটারী আহসান হাবীব প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।