সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জমিজমা নিয়ে আধিপত্য বিস্তারঃ ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০ জন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলায় জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজ্জাল মুন্সী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে গতপরশু বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর উপজেলার পুজ্ঞলী এলাকায় এই সংর্ঘষে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গাজ্জাল মুন্সী মৃত রমজান মুন্সীর ছেলে। ঘটনার পরের দিন (২৪ অক্টোবর) গতকাল শুক্রবার রবি প্রামানিকের ছেলের সুন্নাতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল ৩/৪ দিন ধরে। এই সংঘর্ষে গুরুতর আহত হন গাজ্জাল মুন্সীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন। আহতদের মধ্যে রয়েছেন মৃত নাছির মোল্লার ছেলে সওকত মোল্লা (আশঙ্কাজনক), সাবেক সেনা সদস্য ও ভুক্তভোগী আবু হেনা মোস্তফা কামাল, রবি প্রামানিক, হালিম মুন্সী, রুহুল আমিন বুলু, রমজান, রাঙ্গা প্রাং, রেজাউল প্রাং, গিয়াস, সাগর মন্ডলসহ আরও অনেকে।

ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাজ্জাল মুন্সীকে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা হয়েছে গতকাল দুইটি, দুই মামলায় দুইজন গ্রেফতার আছে। একজন কুদরত-এ-খোদা অন্যজন মিলন ওরফে ধলা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।