শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সাবেক মন্ত্রীর ব্যাপক গণসংযোগ ও পথসভা  অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য নুর মোহাম্মদ খান পথসভা ও গণসংযোগ করেছেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান দিনের সাথে পাল্লা দিয়ে পথসভা ও গনসংযোগ চালিয়ে দুটি উপজেলায় একক আদিপত্ত বিস্তর করে যাচ্ছে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারনায় এগিয়ে যাচ্ছেন। তিনি তিন-তিন বার বাংলাদেশের সফল মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি নাগরপুর দেলদুয়ার উপজেলার প্রতিটি অঞ্চলে বয়োবৃদ্ধ ও বর্তমান প্রজম্মের ভোটারদের নিয়ে নির্বাচনী মাঠ গরম করে চলেছেন। বিএনপির এ হেভিওয়েট নেতার দিনদিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তিনি একক আদিপত্ত বিরাজ করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে দুটি উপজেলার সাধারণ জনতার বিশ্বাস। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন। তিনি নাগরপুর উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে গনসংযোগ কার্যক্রম শুরু করেন। এর পর বিভিন্ন স্থানে পথসভা ও গনসংযোগ করে দেলদুয়ার উপজেলায় পাথরাইল বাজারে পথসভার মাধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ করে। এসময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান (চাঁনখা), নাগরপুর উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য আশিকুর রহমান নিশাত, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সমাজসেবক আব্দুল মুহিত ইমাম, মন্জুর মোর্শদ হুরমুজ, সাবেক মন্ত্রীর কন্যা ব্যারিষ্টার নূসরাত খান ,নিশাদ খানসহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।