শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হেমনগর বর্ণী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উত্তমপুর, বর্ণী ও ৩নং ওয়ার্ডের তিন থেকে চার শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে উত্তমপুর বর্ণী রেলস্টেশন সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় উত্তমপুর ও বর্ণী এলাকার অন্তত ৪-৫ জন আহত হন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপস্থিত হয়ে হামলার শিকার ব্যক্তিদের সান্ত্বনা দেন। তিনি বলেন, এই হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
স্থানীয় এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।