রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় ডেল্টা ফার্মা পরিদর্শনে জামায়াতের জেলা আমীর

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডেল্টা ফার্মা পরিদর্শনে জামায়াতের জেলা আমীর। ৬ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল্টা ফার্মা লিমিটেড পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
পরিদর্শনকালে তিনি কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া ও প্রস্তুতকৃত ঔষধ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, পৌরসভার আমীর মাওলানা নাজমুল হক, বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ও আদ্দীন মিডিয়া সেন্টারের পরিচালক মোঃ মোশতাক আহমদ সোবহানী, ডেল্টা ফার্মার জেনারেল ম্যানেজার দেব নারায়ণ বিশ্বাস সহ অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ কোম্পানির সুষ্ঠু পরিচালনা ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।