রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ ১ আসনে জামাতের মনোনীত প্রার্থীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
মানিকগঞ্জ-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক  বলেছেন, “আমাদের বাংলাদেশের ইতিহাস হলো শত বছরের সম্প্রীতির ইতিহাস। এই সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি সব মানুষের মাঝে  ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি।  আমরা বাংলাদেশী, সবাই মিলে দুর্নীতিমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
বৃহস্পতিবার  (২অক্টোবর)ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “মানিকগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছে।”
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর দৌলতপুর  উপজেলা আমীর মাওঃ ইমরান হোসাইন, সেক্রেটারি আবুল বাশার মাস্টার, মাওঃ নজরুল ইসলাম, অ্যাডভোকেট ফেরদৌস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।