রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মাতামুহুরী নদীতে পর্যটক নিখোঁজ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফাঁশিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মো. সোহান ও মো. শাকিল। দুপুরে তাঁরা দুজন রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে একসাথে গোসল করাতে নামে। এসময় পানির স্রোতে মো. সোহান নদীতে ডুবে নিখোঁজ হয়। তখন সাথে থাকা মো. শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।
মো. শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। এ সময় সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
হোয়াইট পিক স্টেশনের পরিচালক মো. আজিম জানান, অগ্রিম বুকিং ছাড়া সোহান ও শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে আসেন। পরে রিসোর্টে বুকিং দিয়ে ঝর্ণায় ঘুরতে যান। তারপর দুপুরে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। পরবর্তীতে লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র লামা স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ জানান, সংবাদ পেয়ে  সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। দুই ঘন্টা ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়ে সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন উদ্ধারের জন্য চট্টগ্রামে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সেহানকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।