রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে অত্যাধুনিক যন্ত্রপাতি , দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করে আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পাকা রাস্তা সংলগ্ন মনোরম পরিবেশে জাঁকজমকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে “ আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার ” এর শুভ উদ্বাধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বারডেম হাসপাতাল,ঢাকা’র এম.ডি গ্যাস্ট্রোলজী চিকিৎসক ডা. মোঃ সাইফুজ্জামন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল মান্নান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, হাসপাতাল মসজিদের খতিব মাওঃ মজিবর রহমান, আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ খাদেমুল ইসলাম, উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ, ঔষধ ব্যবসায়ীগণসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হবে। এই ডায়াগনস্টিক সেন্টারে মানুষজন যেন খুব সহজেই রোগ নির্ণয়সহ চিকিৎসা সেবা নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধীকারী বলেন, আমরা নির্ভুল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ করেছি । আটোয়ারী ডায়াগনস্টিক সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তির সঙ্গে অভিজ্ঞ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এবং রোগী কেন্দ্রিক পরিষেবার মাধ্যমে আমরা এই সততা, নৈতিকতা এবং নির্ভুলতাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের লক্ষ্য মানুষের বিশ্বাস অর্জন করা এবং আটোয়ারীতে স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।