রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় বাবেশিক ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের পাকুন্দিয়া উপজেলা শাখার ১৭৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি আতাউর রহমান সোহাগের সভাপতিত্বে পুলেরঘাট এ.ইউ.এইচ দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল আলম বাবলু এবং কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসিম বুলবুলের যৌথ  সঞ্চালনায় আহবায়ক আতাউর রহমান সোহাগের স্বাগত বক্তব্য রাখেন।
বক্তব্যের পূর্বে পরিচিতি সভা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জেলা  জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, কটিয়াদী ফেকামারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং বাংলাদেশ তালিমুল কুরআন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম বিপ্লব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খ.ক নুরুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজহারুল আলম ভূইয়া, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কিশোরগঞ্জ সদর শাখা আহবায়ক ফরিদ উদ্দিন, হোসেনপুর শাখার আহবায়ক হেলাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কদ্দুস মোমেন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, পুলেরঘাট এ.ইউ. এইচ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিনুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আহবায়ক কমিটির হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের আবু হানিফ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা মাওলানা মোঃ নাজমুল হক, পাঠুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হানিফ মিয়া, চরকাওনা কারিগর স্কুল এন্ড কলেজের শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।