রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ডিডিপি’র কবি কন্ঠে কবিতা পাঠ ও সুরের মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে সুনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবা ধর্মী প্রতিষ্ঠান ডিডিপি’র নিয়মিত আয়োজন মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা-৩৫২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর’) সন্ধায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে ডিডিপি’র চেয়ারম্যান, ঈশ্বরদী থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ও ডিডিপি’র পরিচালক (সাহিত্য) কবি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন, এসএসএই (ওয়ে) উৎপল মন্ডল, জাসাস উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, ডিডিপির পরিচালক (সংগীত) ও রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, ডিডিপির সাহিত্য বিষয়ক পরিচালক কবি রমজান আলী, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলা পুর দরবার শরীফের পীর কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, ডিডিপির সদস্য কবি মুনতাজ আলী, লুমিনাস গ্রুপের পাবনা জেলা উদ্যোক্তা ও টিএসএম জহুরুল ইসলাম জয়, রেলওয়ে শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন, কবি ওয়াজেদ আলী, কবি রমজান আলী, কবি হাফিজুর রহমান হাফিজ, কবি মুনতাজ আলী, কবি সাইফুল ইসলাম, কবি শাওন কুমার গুপ্ত, কবি মুনমুন আক্তার, কবি এস এম রাজা। সংগীত পরিবেশন করেন শিল্পী নূর মোহাম্মদ বিশ্বাস, লিটন বাউল, আব্দুর রহিম বকুল, আব্দুস সাত্তার, সুমাইয়া ইসলাম ও এস এম রাজা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।