সোমবার , ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

লামার রুপসীপাড়াতে ৩২০ জন দুঃস্থ মহিলা পেল ভিডব্লিউবি’র চাউল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
বান্দরবানের লামায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় গরীব,দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
 সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে লামার রুপসী পাড়ায় কার্ড ও চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইপি চেয়ারম্যান শাহ আলম (ভারপ্রাপ্ত),ট্যাগ অফিসার ও আনসার ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ হিরু,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা,ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া,খালেদা বেগম,শাহ বানু,উচাইচিং মার্মা,আবু তাদের, উলামং মার্মা,স্নেহ কুমার বড়ুয়াসহ সকল ইউপি মেম্বার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীগণ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা জানান,বর্ণিত ইউনিয়নে ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩২০ জন দুঃস্থ, অসহায় মহিলা মাঝে প্রথমবারে জুলাই -আগস্ট দুই মাসের একত্রে ৬০ কেজি চাউল ও কার্ড বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।