মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য শরিফুজ্জামান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, সাংবাদিক সহদেব সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক মজলুমের কষ্ঠ পত্রিকার বাসাইল প্রতিনিধি ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া।
প্রসঙ্গত, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করেছে। উপলক্ষ্যে পত্রিকাটির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। জেলার ১২টি উপজেলায় একযোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।