মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে মাইন বি*স্ফো*র*ণে নারীর পা বি*চ্ছি*ন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কোড়ল কুড়াতে গিয়ে মিয়ানমারে অনুপ্রবেশ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ফলে লাকি সিংয়ের বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।
স্থানীয়রা জানান, আহত লাকিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে করে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।