সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা হলরুমে রবিবার সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মুহাম্মদ হাসনাত উপস্থিত হয়ে উল্লাপাড়া উপজেলায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন। বিতরনের সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উত্তম মজুমদার, শরিফুল ইসলাম প্রমুখ। আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উল্লাপাড়া সিরাজগঞ্জ।
মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়া উপজেলায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫