বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ আগস্ট, ২০২৫
আজ (২ আগস্ট, শনিবার) ১১ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হলরুমে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিলাল হোসেন।
এ সময় সমাবেশে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।
এসময় বক্তারা বলেন, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অভিভাবক মহিলারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।