বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর মোটর শোভাযাত্রা ও গণসংযোগ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মানিকগঞ্জ -১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী হেদায়াতুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (৩১ জুলাই) মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
 মুফতী হেদায়াতুল্লাহ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শত শত মোটরসাইকেল নিয়ে ঘিওর, শিবালয় ও দৌলতপুর  উপজেলার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন।  উপজেলা  খেলাফত মজলিসের  সভাপতি মুফতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মুফতী হেদায়াতুল্লাহ,মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, ঘিওর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মোহাম্মদ উল্লাহ, মানিকগঞ্জ সদর উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম কাসেমী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।