বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টির কারণে লামামুখ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে, যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। সড়কটির দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।
ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস নেই। আমরা এ বিষয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের  সহযোগিতা চেয়েছি। সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মাটি সরিয়ে নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।