বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে লোন দেওয়ার প্রলোভণ দিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র উধাও 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫

যশোরের অভয়নগরে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (পি কে এস এফ) নামের এনজিও হতদরিদ্র গ্রামের অসহায় মানুষদের মোটা অংকের ঋণ দেওয়ার প্রলোভণ দিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,  ওই প্রতারক চক্র উপজেলার শংকরপাশা খেয়াঘাট সংলগ্ন ডাক্তার শাহাজানের ঘর ভাড়া নিয়ে একটি ব্যানার টানায় যাতে লেখা রয়েছে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা। ওই প্রতারক চক্র গ্রামের অসহায় মানুষদের ঋণ দিবে বলে সঞ্চয় বাবদ প্রাই ৬/৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। সরে জমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে এমনটাই উঠে এসেছে। ঘর মালিক ডাক্তার শাহাজান জানান, গত ২৪ জুলাই আমার কাছে ওই তিন প্রতারক এসে আমার ঘর ভাড়া চায়। আমি আলোচনা মোতাবেক ২ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম ও মাসে ১৫ হাজার টাকা ভাড়া মৌখিক চুক্তি হয়। রবিবার ২৭ জুলাই আমার সাথে ঘরের অগ্রিমসহ চুক্তি সম্পাদন করার কথা ছিলো। কিন্তু এখন তো এই অবস্থা শুনছি বহু মানুষের কাছ থেকে তারা লোন দেওয়ার কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এবিষয়ে এক ভুক্তভোগী হরিশপুর এলাকার মৃত মজিদ শেখের ছেলে মোঃ রিয়াজুল শেখ জানান, ২ লাখ ৫০ হাজার টাকা লোন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২৭৫০০ টাকা নিয়ে বলেন রবিবারে আমাদের অফিস উদ্বোধন হবে ওই দিন আপনাকে লোন দেওয়া হবে। রবিবার এসে দেখি অফিস তালা মারা তাদের মোবাইল ফোন সব

বন্ধ এখন আমার উপায় কি?। সরেজমিনে জানা যায় এমন অসংখ্য হতদরিদ্র মানুষদের লোনের প্রলোভণ দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র  উধাও হয়ে গেছে। এব্যাপারে ঘর মালিক উপজেলার শংকরপাশা গ্রামের মৃত হাবিবুর রহমান খাঁনের ছেলে মোঃ শাহাজাহান আলী খাঁন ওই তিন প্রতারকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।