বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে এনায়েতপুরে মানববন্ধন  

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান সভাপতিত্ব করেন।
এ সময় এনায়েতপুর থানা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুকমিহান সরকার, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ শাহজালাল,  দপ্তর সম্পাদক আব্দুল কাদের,  মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সুইট ও দিলীপ বাবু বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার এক দিকে দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, অন্য দিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের সিদ্ধান্ত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করা সহ এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানানো হয় কর্মসূচিতে।
শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।