বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষীপুর যুবদলের সাবেক আহবায়ক মহসিনকে আজীবন দল থেকে বহিষ্কার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের বিপুপ্ত কমিটির আহবায়ক মোঃ আব্দুল আউয়াল মহসিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে এবং সরাসরি মাদকের সাথে জড়িত থাকার জন্য

দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আটঘরিয়া উপজেলা শাখা এবং লক্ষীপুর ইউনিয়নের সমস্ত
কার্যকলাপ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
যুবদলের সকল নেতাকর্মীকে আব্দুল আউয়াল মহসিন এর সাথে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরতি থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে
বলে ২৭ জুলাই ২৫ইং তারিখে আটঘরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা বলেন, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহসিন যুবদলের সাথে বেইমানি করেছে। দীর্ঘ দিন যাবত যুবদলের অন্তরালে থেকে মাদক সহ বিভিন্ন অপকর্ম চালিয়েছে।
দলের নিয়ম কানুন ভঙ্গ করেছে তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজীবন সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও মহসিন মাদক সহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।