বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ম্যাজিক সোয়েটার গার্মেন্টসের নার্সকে ধর্ষনের অভিযোগ উঠায় অভিযুক্ত এডমিনের বিচারের দাবীতে শ্রমিকদের কর্মবিরত ও বিক্ষোভ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে বাশঁহাটি এলাকায় স্থাপিত ম্যাজিক সোয়েটার গার্মেন্টসে কর্মরত জনৈকা নার্সকে (নাম প্রকাশ করা হল না) বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গার্মেন্টসে কর্মরত এডমিন রেজাউল করিম খাবারের কথা বলে নার্সকে তার রুমে ডেকে নিয়ে ধর্ষন করার বিষয়টি ২দিন পর গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ে। এঘটনায় রোববার (২৭ জুলাই) গার্মেন্টসে কর্মরত সকল নারী পুরুষ কর্মীরা অভিযুক্ত ধর্ষক রেজাউল করিমের বিচার ও শাস্তির দাবীতে সারাদিন কর্মবিরতি সহ গার্মেন্টসের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে। সরজমিন ঘটনাস্থল গেলে গার্মেন্টসে কর্মরত ইলেক্ট্রেশিয়ান জুয়েল আহম্মেদ বলেন, আমার প্রয়োজনে ঘটনার দিন ও সময়ে এমডিন রেজাউল স্যারের রুমে গেলে নার্স ও রেজাউলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে চলে আসি। পরদিন রেজাউল স্যার আমাকে তার রুমে ডেকে নিয়ে চাকুরী থেকে আমাকে রিজাইন দেওয়া কথা বলে। অথচ আমি উক্ত নার্সের সাথে ঘটনার পূর্বে আরও ২/৩দিন এমডিন রেজাউল করিমের এধরনের অসামাজিক কাজ করতে দেখেছি। এবিষয়ে গার্মেন্টসে কর্মরত ফিনিসিং ইনর্চাজ হাফিজুর রহমান বলেন, এমডিন রেজাউল করিমের রুমে উক্ত নার্স ঢুকে ২০মিনিট ছিল পরে শ্রমিকরা এডমিনের বিরুদ্ধে নার্সের সাথে অনৈতিক ঘটনার অভিযোগ তুলেছে। টিফিন ম্যানডিং আসমা জানান, এডমিন রেজাউল স্যার নার্সকে ঘটনার দিন কু-কাম করেছে। তাই এডমিনের বিচারের দাবীতে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা দ্রুত এডমিনকে চাকুরী থেকে অব্যাহতি সহ শাস্তি দাবী করছি। এব্যাপারে অভিযুক্ত এডমিন রেজাউল করিমের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং তিনি ফোন রিসিভ করেননি। উক্ত গার্মেন্টসের পরিচালক ফয়সাল আহম্মদের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ঘটনাটি সঠিক নয় বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।