বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মির্জাপুরে এসএসসি/দাখিলে  জিপিএ-৫ পাওয়া ১৭০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে এসএসসি পরীক্ষা ২০২৫এ জিপিএ-৫ প্রাপ্ত ১৭০জন শিক্ষার্থীকে  সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মির্জাপুর উপজেলা শাখা। শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ মিলানায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠাান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি হাফেজ আবুল কাশেম মৃধা, মির্জাপুর পাাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে ১৭০জন কৃতি ছাত্র/ছাত্রীদের মধ্যে সম্মাননা সুচক ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।