বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের  স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) এর উদ্যোগে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)।

শনিবার (২৬ জুলাই) বাদ আসর সাবিস মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আব্দুর রাজ্জাক টিপু।

এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি আশিকুর রহমান রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, সাবিসের প্রচার সম্পাদক এ এস এম সাইফুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বিশেষ দোয়া পরিচালনা করেন সাবিসের সাংগঠনিক সম্পাদক আল আমীন সাদি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।