বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় শরিফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুলাই, ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শপাড়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মরহুম মোঃ শরিফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আদর্শপাড়া জামে মসজিদের আয়োজিত এ মাহফিলের মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোঃ রিয়াজুল করিম খসরু।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, বিশেষ অতিথি পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মারফত আলী দুলাল এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও ৮নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার শরিফুল ইসলাম পেটের অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন মঙ্গলবার বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বক্তারা বলেন, মরহুম শরিফুল ইসলাম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বক্তারা তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জান্নাতবাসের দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।