বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালীর রেহাই পুকুরিয়া আর পি এন উচ্চ বিদ্যালয়” অবকাঠামো সংকটে পাঠদান নিয়ে উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
“শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেড়িয়ে যাও” শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা চৌহালীর দক্ষিণ অঞ্চল বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া নাকালিয়া শহিদ শাহজাহান কবির  উচ্চ বিদ্যালয়।
বর্তমানে একতলা ভবনে  ২টি ক্লাস রুম, একটি শিক্ষক ও প্রশাসনিক কার্যালয়।  অবকাঠামো না থাকায় গাছতলায় বারান্দায় জরাজীর্ণ ভবনে ও অন্যের ঘরে চলছে পাঠদান।
বর্তমান সময়ে জনবল সল্পতা, অবকাঠামো নেই,  বাউন্ডারি ওয়াল,ওয়াসব্লগ,লাইব্রেরী, কমনরুম, শিক্ষক ও প্রধান শিক্ষকের (কার্যালয়)রুম, ল্যাব সামগ্রীর অভাব, কম্পিউটার ল্যাব সংকটের মধ্যেও দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে যে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে সুদক্ষ শিক্ষক মন্ডলীরা। তারই আলোকে বিদ্যালয়ের ফলাফল সন্তষ্টজনক।
 সিরাজগঞ্জ দক্ষিণ অঞ্চলে অজোপারা গায় বিদ্যালয়টি শিরীষগাছ গুলের মতই দেশে শিক্ষায় অবদান রেখে বীরদর্পে দাড়িয়ে আছে।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন,  প্রধান শিক্ষক মো, রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌহালীর ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমান।
২০১৮ সালে এলজিইডি শিক্ষা অফিস চেয়ারম্যান ও গুনিজনদের উপস্থিতিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা প্রশাসন। দীর্ঘ ৮ বছরের পরিত্যক্ত ভবন নিলাম দিন ঝুঁকি কমান, অবকাঠামো নির্মাণ করুন এমনটাই দাবি করেন শিক্ষার্থী অভিভাবক জনপ্রতিনিধি গুনিজন ও সচেতন মহল।
 প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো, রফিকুল ইসলাম  এ প্রতিবেদককে  বলেন, মানুষ বা প্রতিষ্ঠান যাই হোক না কেন,অন্য মানুষ বা বৃহৎ পরিসরে  জাতির কল্যানে কাজ করতে হবে, বিদ্যালয়  প্রজপ্ত ছাত্র ছাত্রী আছে তাদের ক্লাস রুম সংকট, অবকাঠামোর বড় প্রয়োজন, কারণ পাঠদানে হোচট রক্ষার্থে সরকারের সুদৃষ্টি কামনা করছি, ভবন চেয়ে আবেদন করে আসছি, প্রশাসন আমাকে ঘর দিবে বলে আশ্বস্ত করেছেন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম বলেন, আর পি এন উচ্চ বিদ্যালয়ে ক্লাস নিতে ছাদ খষে পরার সংবাদ জেনে প্রধান শিক্ষককে বলেছি পরিত্যক্ত ভবনে পাঠদান বন্ধ, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলার কোন সুযোগ নেই, ভবন নিলাম দিন, আপনারা শিক্ষা বান্ধব ইউএনও পেয়েছেন, স্যারের সাথে কথা বলেন ঘরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।