বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে আকিজ ফিড-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোল্ট্রি খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ ফিডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিনিময় এন্টারপ্রাইজ এর আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে বিনিময় এন্টারপ্রাইজের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালপুর ও আশপাশের এলাকার শতাধিক পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।

বিনিময় এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা মো. সোলায়মান খান এর সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন ডিজিএম আকিজ এগ্রো ফিড ডা. মো. এনামুল হক, এজিএম টেকনিক্যাল (হেড) আকিজ ফিড, ডাঃ মো.সাকিব রেজুয়ান, এজিএম হেড মোঃ বাহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ কৃষিবিদ আরিফুল ইসলাম,টেকনিকেল অফিসার আকিজ এগ্রো ফিড ডাঃ মো. হাবিবুর রহমান, বিনিময় এন্টারপ্রাইজে প্রোভাইডার মো. সালাউদ্দিন খান সজীব, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকিজ ফিডের টেকনিক্যাল অফিসার, স্থানীয় পরিবেশক ও খামারি নেতৃবৃন্দ।

পোল্ট্রি খাতে টেকসই উৎপাদন এবং লাভজনক খামার পরিচালনার জন্য গুণগতমান সম্পন্ন ফিড ব্যবহারের বিকল্প নেই। আকিজ ফিড সবসময় খামারিদের পাশে থাকতে চায়।

সভায় ফিডের গুণগতমান, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। খামারিরাও তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং নানা প্রশ্ন করেন, যার উত্তর দেন আকিজ ফিডের কর্মকর্তারা।

শেষে আকিজ ফিড-এর পক্ষ থেকে উপস্থিত খামারিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।