বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার আহবান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে টাংগাইল শহর জামায়াত। ১৬ জুলাই (বুধবার ) টাংগাইল শহরের নতুন বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বাদ আসর মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন টাংগাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলী আকন্দ প্রমুখ। সমাবেশে শহর আমীর সরকারকে জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তিনি টাংগাইলবাসীকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানান।
বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানিয়ে টাংগাইলে মিছিল ও লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫