বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা ১১ টার সময় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা জামায়াতে ইসলামী’র অন্যতম সদস্য মোঃ বদরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ। বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ললিতা রানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
প্রধান শিক্ষক স্বাগত বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। তিনি বলেন, শিক্ষার্থীরা বেশীরভাগই বাড়িতে অবস্থান করে। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয়, কার সাথে চলাফেরা করে,তার দায়িত্ব আপনাদের এবং আমাদের উভয়েরই।
অভিভাবক ও সুধি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।