বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই)  বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত  হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন (সেব) খুলনাঞ্চলের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা,জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের,মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান,সহকারী  মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মোঃ আলাউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন, সুশীলন এনজিও এর প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু প্রমুখ।
সভায় আগামী ২২-২৮ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধনের সিদ্ধান্তসহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সবার সহযোগিতা কমনা এবং ৭ দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।