বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরপুরে  খেলাফত যুব মজলিশের বিক্ষোভ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার(১৩ জুলাই)বাদ যোহর  নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ,নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ এবং ইসলামী যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজী।
বক্তাগণ বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু বর্বরোচিত হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। ইসলাম, মানবতা ও সভ্যতা এই ধরনের নিষ্ঠুরতার স্থান দেয় না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সময়ে দেশে নৈতিকতা ও ইনসাফের শূন্যতা গভীরভাবে অনুভূত হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এসব সন্ত্রাসী ও চাঁদাবাজির কর্মকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।