বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিশু নাদিয়া হ*ত্যা: তিন সপ্তাহ পার হলেও গ্রেফতার নেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ জুলাই, ২০২৫

যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় ৪ বছরের শিশু নাদিয়া ইসলামকে অপহরণের পর হত্যা করার ঘটনায় তিন সপ্তাহ অতিক্রম করেছে। কিন্তু আজও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি যা প্রশাসনের চরম ব্যর্থতাকেই সামনে এনে দিয়েছে। ‎ঘটনার বিস্তারিত অনুসারে, ১৯ জুন সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলছিল শিশু নাদিয়া। তখন বোরকা পরিহিত দুই নারী তাকে অপহরণ করে মোটরসাইকেলে আসা তিনজন যুবকের হাতে তুলে দেয় এবং মুহূর্তেই তারা সোনাতলা বাজারের দিকে চলে যায়। প্রত্যক্ষদর্শী হিসেবে চায়ের দোকানি মো. হবি ঘটনাটি নিজের চোখে দেখলেও তাৎক্ষণিকভাবে গুরুত্ব দেননি, কারণ ভেবেছিলেন বাচ্চাটি আত্মীয়স্বজনের সঙ্গে যাচ্ছে। ‎তিন দিন পর, ২২ জুন বিকেলে আমতলার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে থানায় লিখিত অভিযোগ, ছবি দেখে একজনকে চিনতে পারা, প্রত্যক্ষদর্শীর তথ্য  সবই ছিল পুলিশের কাছে। তবুও আজ ১৩ জুলাই, তিন সপ্তাহ পরও গ্রেফতার হয়নি একজনও।

‎এটাই কি প্রশাসনের চরম ব্যর্থতা নয়?

 

‎‎নিহত শিশুর মা আরিফা বেগম বলেছিলেন, ‎“আমার ননদের দেবর ও তার সহযোগীরা আমার মেয়েকে অপহরণ করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।” ‎অন্যদিকে প্রত্যক্ষদর্শী মো. হবি বলেছিলেন, ‎“ছবিতে একজনকে চিনেছি, পুলিশকে জানিয়েছি। কিছু বুঝে ওঠার আগেই তারা বাচ্চাটিকে নিয়ে চলে যায়।” ‎এই সমস্ত তথ্য থাকা সত্ত্বেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামীকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে: ছবি দেখে চেনা একজন সন্দেহভাজন থাকার পরও তাকে আটক করা গেল না কেন? প্রত্যক্ষদর্শীর তথ্য উপেক্ষা করে কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? তিন সপ্তাহে একটি শিশুর খুনের মামলায় পুলিশের ব্যর্থতা কী বার্তা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর অভয়নগরবাসী আজ জানতে চায়। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি তবে আমরা অভিযান চালাচ্ছি দ্রুত সময়ের মধ্যে শিশু হত্যার আসামি আটক করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।