বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুর সীমান্তে বিএসএফের গু*লি*তে যুবকের মৃ*ত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ জুলাই, ২০২৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোরে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নং মেইন পিলারের ভিনুয়া-মাদারী এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। রাসেল হোসেন হরিপুর ৫নং ইউনিয়নের হরিপুর সদর গ্রামের নিয়াজের ছেলে বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার ভোর অনুমান চারটার দিকে রাসেল সহ কয়েক জন মিনাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্ঠা করে। এবং কাটা তারের কাছে গেলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এত রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। তার মরদেহ ভারতের প্রায় ২শ গজ অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্ঠা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।