বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে মাদক কারবারি সহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ জুলাই, ২০২৫

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারি দু’জনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মাদক বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার স্থল-বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৬) কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই তাদের দু’জনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

এছাড়া একই রাতে গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) ও পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।