বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় সবজির দাম চড়া

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জের সলঙ্গায় হঠাৎ করে সবজির দাম চড়া।একটানা বৃষ্টি,সরবরাহে ঘাটতি,পরিবহনে খরচ বেশিসহ নানামুখী সমস্যা দেখাচ্ছেন বিক্রেতারা।গতকাল সোমবার সাপ্তাহিক বড় হাট সলঙ্গার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।জানা গেছে,৫০ টাকার বেগুন ৮০ টাকা,২০ টাকার পোটল ২৫ টাকা,১০ টাকার কাচকলা ২০ টাকা,৫০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা,৪০ টাকার মুখী ৬০ টাকা,২০ টাকার পোল্লা ৪০ টাকা,২০ টাকার পেঁপে ৪০ টাকা,৯০ টাকার রশুন ১১০ টাকা,২০ টাকার কুমড়া পিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,বিভিন্ন অজুহাতে গত কয়েকদিন ধরে সবজির বাজার বেড়েই চলেছে।কেউ কেউ বলছেন সবজির বাজারে এসেই এখন পকেট খালি।অনেক বিক্রেতা বলছেন,সবজির মোকামেই দাম উর্ধ্বমুখী।আবার অনেক দোকানী বলছেন কিছু কিছু সবজির মৌসুম প্রায় শেষ,তাই দাম বৃদ্ধি।নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কিছুটা বাড়তেই থাকবে।তবে ক্রেতারা বলছেন,এবারে আলু, পেয়াজ,ব্রয়লার ও ডিমে অনেকটাই স্বস্থি।দাম নাগালের মধ্যেই কেনা যাচ্ছে।অপরদিকে মুদি দোকানের তেল, চিনি,ডাল,আটা-ময়দাসহ নিত্যপণ্যগুলো আগের দামেই কেনা যাচ্ছে।ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় সবজির বাজার ওঠা নামা করছে। ভোক্তাদের দাবী, সলঙ্গার বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযান অতীব জরুরি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।