বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে জামায়াতের রুকন বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের মৃ*ত্যু,জেলা আমীরের শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেন (৮০) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত চার বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে স্বাভাবিক চলাচল করতে পারতেন না তিনি। স্ট্রোকসহ নানা জটিলতা নিয়ে ৪ জুলাই ( শুক্রবার ) আনুমানিক ভোর ৪ টায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে  তিনি  স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৪ জুলাই ( শুক্রবার ) বাদ জুমআ দেওলা গোরস্থান মসজিদের সামনে  রাষ্ট্রীয় গার্ড অব অনারের পর জানাজা শেষে দেওলা গোরস্থানে তাকে  দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে সকলের উদ্দেশ্যে টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বক্তব্য রাখেন।
জেলা ও শহর আমীরের যৌথ শোকবার্তা:
টাংগাইল শহর জামায়াতের রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ  ও শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে জামায়াত অনেক বড় এক সম্পদ হারালো। এ অভাব পূরণ হবার নয়। তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন।  নেতৃদ্বয় মহান আল্লাহ তাআ’লার কাছে  মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধরার তাওফিক কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।