মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাপক উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হলো দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী।দৈনিক ইনকিলাব ৪০ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯ টায় দৌলতপুর প্রেসক্লাবে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দৈনিক ইনকিলাবের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ, সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সহ-সভাপতি মো. মাসউদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সংবাদ প্রতিদিনের সাংবাদিক এস, কে রাসেল, দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আমিনুর রহমান সোয়াদ, সাংবাদিক মো. আ: আউয়াল প্রমুখ।
বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে ইনকিলাবের ৪০ বছর পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ জুলাই, ২০২৫