বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।  বুধবার(২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দূর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুরে দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।