বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ-আহত ও পঙ্গুদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ‎মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জামায়াতের উপজেলা কার্যালয় চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আ.ন.ম. আবদুল্লাহ মোমতাজ।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ বোরহান উদ্দিন, ডাঃ মোঃ সোহরাব উদ্দিন, সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য নুরুল্লাহ আনসারী, মাওলানা মোঃ শরিফ উদ্দিন, মাওলানা মোঃ নুরুল ইসলাম, জসিম উদ্দিন। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, আব্দুল হামিদ, মাওলানা আঃ হালিম প্রমুখ।
এসময় ‎বক্তারা বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গু হয়েছেন, তারা আমাদের আদর্শ ও সংগ্রামের অনুপ্রেরণার বাতিঘর।”
‎আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।