বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মোকনা ইউনিয়নে লিফলেট বিতরণ ও বৃক্ষ রোপন করলেন বিএনপি নেতা লাভলু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার ৩০ জুন ২০২৫ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  বৃক্ষ রোপন ও ৩১ দফা দাবির লিফলেট বিতরণ এবং  সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সহ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি,নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে লাভলু বলেন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট,  যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,যুবদলের  যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,সাবেক জি এস নুরুজ্জামান রানা, মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর আহমদ সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন  ছামান, মোকনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, রাজির,জাকারিয়া জাকির সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।