বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় মোবাইল কোর্টে পরিচালনা ও অবৈধ বালু জব্দ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার পূর্ব চাম্বি, আজিজনগর এবং সরই ৪নং ওয়ার্ড এর বাজার  এলাকায় মোবাইল কোর্ট অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকাল ১০:৩০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযানে ৫টি স্পটে তল্লাশি চালিয়ে ৬টি বালু উত্তোলনের ড্রেজার, আনুমানিক ১০০ ফিট প্লাস্টিকের পাইপ এবং আনুমানিক ৫০ ফিট হোস পাইপ জব্দ করা হয়।
এছাড়াও, ৫টি ভিন্ন স্থান থেকে আনুমানিক ৩,২০,০০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।
এই ঘটনায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালক কর্তৃক ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, সাংবাদিক, লামা থানা পুলিশ এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন বলেন, এ রকম অবৈধ পরিবেশ বিপর্যয়কারি বালু উত্তোলন এর আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।