বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আসাদুজ্জামান জনির নেতৃত্বে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জুন, ২০২৫

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির নেতৃত্বে  উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করে। বিকাল সাড়ে ৪ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদ বঞ্চিতদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছরে বিএনপি ও সহযোগি সংগঠনের যেসব নেতকর্মী রাজপথে ছিল তাদেরকে বাদ দিয়ে অভনগরের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর সংখ্যা খুবই কম। তাছাড়া সুবিধাভোগী কয়েক নেতা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা লিপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মেরুদন্ডহীন অভয়নগর ও নওয়াপাড়া পৌর বিএনপির কমিটি পুনরায় গঠন করতে হবে। যাতে আগামী সকল নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হতে পারে সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। একই সাথে মিথ্যা মামলা থেকে আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।